1
1
ডিএম কণ্ঠ
সংবাদ প্রতিবেদক: সাজ্জাদ হোসেন খান
বিগত দিনের প্রচলিত সাংস্কৃতিক ধারার পরিবর্তে ইসলামি আদর্শ ও নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে একটি পরিশীলিত ও শালীন পরিবেশে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড।

৩০ ও ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে এসপিসিবিএল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় “বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা–২০২৫”।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাফায়াত আরেফীন, ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ওবায়েদ উল্যা চৌধুরী, মহাব্যবস্থাপক, কোম্পানির সচিব ও সভাপতি, কর্মচারী ক্লাব।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অনুষ্ঠানের ইসলামিক আয়োজনটি মাগরিব নামাজের পর শুরু হয়ে ইশা নামাজ পর্যন্ত পরিচালিত হয়। এ সময়জুড়ে ধর্মীয় আলোচনা, নসিহত এবং শালীন পরিবেশে বিভিন্ন ইসলামসম্মত কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবাই আন্তরিকভাবে উপভোগ করেন।
অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারসহ আমন্ত্রিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই বলেন, এ ধরনের ইসলামসম্মত ও মূল্যবোধভিত্তিক আয়োজন কর্মস্থলের সৌহার্দ্য বৃদ্ধি ও নৈতিক চর্চায় ইতিবাচক ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন গঠনমূলক ও আদর্শনির্ভর আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
