Popular Posts

আল ইআনাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল কেম্পেইন অনুষ্ঠিত

হালুয়াঘাটে আল-ইআনাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত (Withe Video)

হালুয়াঘাটে আল-ইআনাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত (Withe Video)

মোমেনশাহী প্রতিনিধি | ডিএম কণ্ঠ
মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানবতার সেবায় নিবেদিত আল-ইআনাহ ফাউন্ডেশন, বাংলাদেশের উদ্যোগে মোমেনশাহীর হালুয়াঘাটে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।
গত ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আল ইআনাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল কেম্পেইন অনুষ্ঠিত


ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রোগ নির্ণয়, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক মানবসেবামূলক উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানায় আল-ইআনাহ ফাউন্ডেশন।

আল ইআনাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল কেম্পেইন অনুষ্ঠিত


স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আল-ইআনাহ ফাউন্ডেশন, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
উল্লেখ্য, আল-ইআনাহ ফাউন্ডেশন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আল ইআনাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল কেম্পেইন অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!