1
1
ডিএম কণ্ঠ ডেস্ক :
আজ ২৭ জানুয়ারি ২০২৬ গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভাকে কেন্দ্র করে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ব্যাপক সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আজকের এই জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার এবং আগামী দিনের আন্দোলন-কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানা গেছে।
জনসভা সফল করতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। ইতোমধ্যে রাজবাড়ি মাঠ ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে জনসভায় যোগদানের আহ্বান জানানো হয়েছে।
নেতারা আশা প্রকাশ করেছেন, আজকের জনসভা থেকে সরকারের প্রতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা যাবে এবং আন্দোলনের নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।
এদিকে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।