1
1
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় ও তদারকির লক্ষ্যে এই সেল কাজ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ও গণভোট চলাকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো জরুরি অভিযোগ বা তথ্য প্রদানের জন্য নির্দিষ্ট যোগাযোগ নম্বর চালু রাখা হয়েছে। জরুরি যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। পাশাপাশি মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭–এও যোগাযোগ করা যাবে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ বা তথ্য প্রদানের জন্য দেশবাসীকে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান।
— ডিএম কণ্ঠ