1
1
কাজল | গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে খুজাইফা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারি। ৬/২/২০২৬ শুক্রবার বিকেলে বাঘের বাজার–সিংড়াতলী রোডে অবস্থিত আজিজুল ইসলাম সিনহা সুপার মার্কেটে এই গ্যালারির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জুম্মাবাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ফিতা কাটা ও সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে গ্যালারির উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম কণ্ঠের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজী আবু বক্কর মাওলানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বিভাগীয় প্রধান কফিল মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএম কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মাওলানা সাজ্জাদ হোসেন, দৈনিক ঢাকা পত্রিকার প্রতিনিধি রিপোর্টার রাজু হোসেন এবং দৈনিক মুক্ত বলাকার স্টাফ রিপোর্টার কাজলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক ও মধ্যবিত্ত পরিবারের চাহিদাকে গুরুত্ব দিয়ে এক ছাদের নিচে মানসম্মত ইলেকট্রনিক্স ও ফার্নিচার পণ্য সরবরাহের লক্ষ্যেই খুজাইফা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারি যাত্রা শুরু করেছে। ন্যায্য মূল্য, বিশ্বস্ততা এবং উন্নত বিক্রয়োত্তর সেবাই হবে প্রতিষ্ঠানটির মূল অঙ্গীকার।
গ্যালারিতে রয়েছে ঘরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের আসবাবপত্র—সোফা সেট, ডিভান, খাট, ওয়ারড্রব, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, চেয়ার, শোকেস, টিভি ক্যাবিনেটসহ নান্দনিক কাঠের ফার্নিচার। পাশাপাশি আকিজ ও আরএফএল (RFL) ব্র্যান্ডের আধুনিক ফার্নিচারের সমৃদ্ধ সংগ্রহও পাওয়া যাচ্ছে।
ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে রয়েছে স্মার্ট ও এলইডি টিভি, ফ্রিজ, রাইস কুকার, ইলেকট্রিক চুলা, ব্লেন্ডার, ফ্যান, আয়রন, মিক্সার গ্রাইন্ডারসহ দৈনন্দিন ব্যবহারের প্রায় সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স।
উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় ও লাকি কুপনের ব্যবস্থাও রাখা হয়েছে।উল্লেখ্য, খুজাইফা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারি অবস্থিত কাজী হসপিটালের পূর্ব পাশে, আজিজুল ইসলাম সিনহা সুপার মার্কেট, বাঘের বাজার–সিংড়াতলী রোড, গাজীপুর সদর, গাজীপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৩১৫-৯২১৮২৫ নম্বরে।