1
1
পবিত্র মাহে রমজান উপলক্ষে আল ইআনাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ কার্যক্রমের প্রস্তুতি শুরু
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও মানবিক চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আল ইআনাহ ফাউন্ডেশন। ইনশাআল্লাহ, মোমেন শাহির প্রতিটি থানার আওতাধীন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ভ্রাম্যমাণ যাত্রী ও পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
এ উপলক্ষে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সম্মানিত আলেমেদ্বীন মুফতি আবুল কাশেম সরকার, মুফতি নাসির উদ্দিন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাইনুল ইসলাম, গাজী আবু বকর, মাসুদ বিন আশরাফসহ আল ইআনাহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও মানবসেবার শিক্ষা দেয়। অনেক মানুষ কর্মব্যস্ততার কারণে ইফতারের সময় ঘরে ফিরতে পারেন না কিংবা পথে অবস্থান করেন—এই কর্মসূচি তাদের জন্য একটি মানবিক সহায়তা হিসেবে কাজ করবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত তারিখ থেকে প্রতিদিন মোমেন শাহির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিতভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
আল ইআনাহ ফাউন্ডেশন এই মহতী উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
— DM Kontho
মাশাল্লাহ অনেক সুন্দর উদ্যোগ এই ফাউন্ডেশনের জন্য দোয়া ও অভিনন্দন রইল-