1
1
ডিএম কন্ঠ:
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ।

রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য ।
অন্যদিকে, জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ।
সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সৌজন্য ও কুশল বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
