Popular Posts

নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, ডিএম কণ্ঠ | নান্দাইল
সোমবার, ২৩ মার্চ ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার রায়পাশা এলাকায় অবস্থিত মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ জাকারিয়ার সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি বুরহান উদ্দিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমীন মুছাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা আশরাফ আলী এবং মাওলানা আলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি নাসির উদ্দিন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি রিয়াদ এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতি আশিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন ও প্রচার সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “কওমী মাদরাসার শিক্ষার্থীরা দেশ ও জাতির সম্পদ। তাদের নৈতিক ও চারিত্রিক বিকাশে এবং দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনে সমাজ সংস্কারে এই কৃতি ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করবে।” বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইমরান হোসেন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আহাদ এলাহী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রাসেল, মাওলানা আবুযর, মাওলানা আবু হানিফ, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা আল মামুন রাসেল, হাফেজ মুহিবুল্লাহ ও মাওলানা শাহ ওয়ালী উল্লাহসহ স্থানীয় আলেম-উলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

DM Kontho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!