Popular Posts

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার

ডিএম কণ্ঠ রিপোর্ট:
জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ দমনে স্থানীয় প্রশাসনকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ এক (১) লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

রবিবার এক বিজ্ঞপ্তিতে বিভাগটি জানায়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা অবৈধভাবে তেল মজুদ বা পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রদত্ত তথ্য যাচাই করে সত্যতা প্রমাণিত হলে তাকে এই পুরস্কার প্রদান করা হবে।

সরকার আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং অবৈধ কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ডিএম কণ্ঠ/সংবাদ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!