Popular Posts

গাজীপুর মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি জব্দ

গাজীপুর মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি জব্দ

গাজীপুর মহানগরী প্রতিনিধি | DM Kontho :

গাজীপুর মহানগরীতে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে প্রায় ৩৪ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে যৌথ বাহিনী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মহানগরীর একটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেখা যায়, পাম্পটির প্রবেশপথ দড়ি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, যা সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে পাম্পের ভেতরে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। জব্দকৃত জ্বালানির মধ্যে ডিজেল ও অকটেন মিলিয়ে প্রায় ৩৪ হাজার লিটার রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!