Popular Posts

সবার খবরের দশ বছর পূর্তি অনুষ্ঠানে মাওলানা ফজলুর রহমান দাঃবাঃ-এর বক্তব্য

সবার খবরের দশ বছর পূর্তি অনুষ্ঠানে মাওলানা ফজলুর রহমান দাঃবাঃ-এর বক্তব্য

সবার খবরের দশ বছর পূর্তি অনুষ্ঠানে মাওলানা ফজলুর রহমান দাঃবাঃ-এর বক্তব্য

ঢাকা, মতিঝিল | দুর্নীতিমুক্ত কন্ঠ – DM Kontho

ভিন্ন ধারার পাক্ষিক সবার খবর-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উৎসব অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সাবেক সহ-সভাপতি ও মদিনা এয়ার ট্রাভেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান দাঃবাঃ।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে অবস্থিত একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য, ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে সংবাদ পরিবেশন করলে পাঠকের আস্থা অর্জন করা সম্ভব—যা সবার খবর গত এক দশক ধরে ধরে রেখেছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সত্য সংবাদ তুলে ধরা একটি বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলায় সবার খবর যে সচেতন ভূমিকা রেখে চলেছে, তা প্রশংসনীয়। তিনি পত্রিকাটির উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দশ বছর পূর্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!