1
1

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন -এ চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। স্টেশনের যাত্রীসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত টয়লেটগুলোতে ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়েছে, দুর্গন্ধে সেখানে অবস্থান করা দায় হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এমন নোংরা পরিস্থিতি বিরাজ করলেও কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
সরেজমিনে দেখা যায়, টয়লেটের ভেতরে ও আশপাশে ময়লা জমে আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা অকার্যকর, অনেক জায়গায় টয়লেট ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন হাজারো যাত্রী, নারী, শিশু ও বয়স্ক মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য এই অবস্থা অত্যন্ত অস্বস্তিকর ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলেও টয়লেট ব্যবস্থাপনার কোনো নজরদারি নেই। নিয়মিত পরিষ্কার করা হয় না, অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায় না।”
স্থানীয়দের অভিযোগ, বারবার সমস্যা জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন ভূমিকা পালন করছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন নোংরা পরিবেশ থেকে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না করলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।
এ বিষয়ে রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাধারণ যাত্রী ও স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে টয়লেট পরিষ্কার, নিয়মিত তদারকি এবং আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নয়তো যাত্রীসেবার নামে এমন অব্যবস্থা রেল কর্তৃপক্ষের চরম ব্যর্থতারই প্রমাণ দেবে।
—DM Kontho
