1
1
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে ডিএম কণ্ঠের প্রতিনিধি দল। দিনব্যাপী পর্যবেক্ষণ শেষে ডিএম কণ্ঠের টিম ও শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হয়ে নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

পর্যবেক্ষণকালে প্রতিনিধি দল ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণের প্রস্তুতি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় দেখা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতবিনিময়কালে ডিএম কণ্ঠের প্রতিনিধিরা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত শুভাকাঙ্ক্ষীরাও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। ডিএম কণ্ঠের পক্ষ থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।