1
1
নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মোড়ল পাড়া যুব সমাজের উদ্যোগে এলাকার কিছু অসচ্ছল ও ছোট ভাইদের মাঝে পাঞ্জাবি উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই উদ্যোগে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং আনন্দ ভাগাভাগি করাই ছিল এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত যুব সমাজের সদস্যরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।