1
1
ভালুকা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকায় অবস্থিত সৃষ্টি সেন্ট্রাল প্রি ক্যাডেট স্কুল-এর তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানটি চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।
প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডিএম কণ্ঠের বার্তা সম্পাদক কবি মোহাম্মদ জালাল উদ্দিন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, সৃষ্টি সেন্ট্রাল প্রি ক্যাডেট স্কুলটি ভালুকা উপজেলায় শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে। সরকারি বৃত্তিসহ সর্বাধিক এ প্লাস অর্জনের মাধ্যমে স্কুলটি ইতোমধ্যেই অত্র অঞ্চলে ব্যাপক সুনাম অর্জন করেছে। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চায়ও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ধর্মীয় ভাবধারা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে স্কুলের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রথম দিনে বিভিন্ন ধরনের খেলাধুলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। প্রতিদিন (দিনে শেষে) প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।
