Popular Posts

শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত

শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত

ডিএম কণ্ঠ

১২ ফেব্রুয়ারি | সময়: দুপুর ১২:৪৩

সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুর ১২:৪৩ পর্যন্ত কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।দুপুর গাজীপুর সিটি কর্পোরেশনের ২৩ ও ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এমন তথ্য পাওয়া গেছে।

ভোট দিতে আসা সাধারণ ভোটাররা সন্তোষ প্রকাশ করে বলেন, “যেদিন শুধু মারামারি হানাহানি হতো, সেদিন ভোট দিতে ভয় লাগত। আজ সবাই আনন্দের সঙ্গে ভোট দিতে পারছি।” ভোটকেন্দ্রগুলোতে বিরাজ করছে স্বস্তি ও উৎসবের আমেজ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে চলছে।

সার্বিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে সন্তোষ ও আনন্দের চিত্র ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!